পিএসএলে লড়াই আজ বাংলাদেশেরও

পিএসএলে লড়াই আজ বাংলাদেশেরও
পেশোয়ারের জার্সিতে তানজিদ হাসান ও শরীফুল ইসলাম, মাঝে পিন্ডিজের প্র্যাকটিস কিটে রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২৬ মার্চ শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের ১১-তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। তবে শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচে লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে থাকছেন চার বাংলাদেশি ক্রিকেটার।

পেশোয়ার স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। নবাগত পিন্ডিজ নিলাম থেকে টেনেছিল রিশাদকে। যদিও পেশোয়ারের একাদশে তিন বাংলাদেশি ক্রিকেটারের থাকার সম্ভাবনা কম। তানজিদের খেলার জোর সম্ভাবনা থাকলে শরীফুল-নাহিদের যেকোনো একজনকে হয়তো খেলাতে পারে বাবর আজমের দল। এদিকে লেগ স্পিনার রিশাদের আছে ম্যাচ খেলার জোর সম্ভাবনা।

পিএসএলে বাংলাদেশিদের অংশগ্রহণ শুধু ক্রিকেটারেই সীমাবদ্ধ নয়। আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য দিচ্ছেন আতাহার আলী খানও।

সৈকত-আতাহারদের পুরো টুর্নামেন্টই থাকার কথা। তবে ক্রিকেটারদের ফিরে আসতে হবে ১২ এপ্রিলের পর। বিসিবি থেকে তাদের অনাপত্তিপত্র দেয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ঘরের মাঠে। সেই মোতাবেক তাদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর