পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কারবারিদের সম্মানী বাড়ল

পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কারবারিদের সম্মানী বাড়ল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত সার্কেল চিফ, হেডম্যান ও কারবারিদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে সরকার। সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সোমবার থেকেই কার্যকর হবে নতুন সম্মানী ভাতার হার। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে সার্কেল চিফরা (প্রচলিত ভাষায় রাজা) মাসিক ২০ হাজার টাকা, মৌজা প্রধান বা হেডম্যানরা মাসিক দুই হাজার টাকা এবং কারবারি বা পাড়া প্রধানরা মাসিক এক হাজার টাকা হারে সম্মানী ভাতা পাবেন।

এর আগে সার্কেল চিফরা মাসিক পাঁচ হাজার টাকা, হেডম্যানরা এক হাজার টাকা এবং কারবারিরা ৫০০ টাকা করে সম্মানী ভাতা পেতেন। এ ছাড়া সম্মানী ভাতা বৃদ্ধির কারণে এ খাতে কোনো অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে না বরং বিদ্যমান রিসোর্স সিলিংয়ের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়তি সম্মানী ভাতা নির্বাহ করবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বা হিল ট্র্যাক্টস রেগুলেশন অনুযায়ী সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চল চাকমা, বোমাং ও মং– এই তিনটি সার্কেলে বিভক্ত। এই তিন সার্কেলের আওতায় মোট ৩৭৬টি মৌজায় একজন করে ৩৭৬ জন হেডম্যান এবং প্রতিটি পাড়ায় একজন করে প্রায় সাড়ে চার হাজার কারবারি দায়িত্ব পালন করছেন।

ভাতা বৃদ্ধির ফলে সরকারি তহবিল থেকে প্রতিবছর আনুমানিক আরও প্রায় ৭৭ লাখ ৫৩ হাজার টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad