পাবনায় জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের ব্যাপক সাড়া

পাবনায় জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের ব্যাপক সাড়া
ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা। রোববার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে।
Advertisement
Advertisement

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের আওতায় পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। এতে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের ব্যাপক সাড়া দেখা গেছে।

রোববার সকাল থেকে দিনব্যাপী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে আয়োজিত এ মেলায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে প্রায় ৪০০ প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন রেইস প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফের ব্যবস্থাপক গোলাম জিলানী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. কলিমুদ্দন, পল্লবী সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যুৎ কুমার রায়, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলম, পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু এবং ওসাকার জ্যেষ্ঠ পরিচালক মাজহারুল ইসলাম।

পরে অতিথিরা ফিতা কেটে জব ফেয়ারের উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুন

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, হিরো মোটোকর্প, প্রাণ-আরএফএল, বিডি জবসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান।

মেলায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

পিকেএসএফের সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, পিসিডি এবং ওসাকা যৌথভাবে এই জব ফেয়ারের আয়োজন করে।

আয়োজকরা জানান, মেলায় লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

তাদের মতে, এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতাদের উপযুক্ত জনবল খুঁজে পেতে সহায়তা করবে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে।

জব ফেয়ারে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad