পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে পাকিস্তান হাই কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাস ভবনে যাবেন তিনি (ইসহাক দার)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad