পাইকগাছা থেকে আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত লাশ উদ্ধার

পাইকগাছা থেকে আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত লাশ উদ্ধার
Advertisement
Advertisement

খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেউড়ির (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার পর থেকে তার ঘরে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন।

নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেত্রা গ্রামের হরলাল দেয়ারীর ছেলে। তিনি আরএফএলের ভিগো গ্রুপে কর্মরত ছিলেন। সহকর্মী অন্তর সরকার মাদারীপুরের কালকিনি উপজেলার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বিশ্বজিতের আরেক সহকর্মী নয়ন রায় মুঠোফোনে তাদের না পেয়ে ওই ভাড়া বাসায় যান। সেখানে দরজায় তালাবদ্ধ অবস্থায় এবং সামনে রক্তমাখা একটি ছুরির খাপ পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আমির হামজা ও পাইকগাছা থানার ওসি জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডির ফরেনসিক দল এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ও বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ভাড়া বাসার মালিক রামপ্রসাদ মন্ডল বলেন, প্রায় এক মাস আগে বিশ্বজিৎ ও অন্তর তার বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেন।

স্থানীয়দের ধারণা, সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকেই অন্তর সরকার ঘরে তালা দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী বলেন, নিহত বিশ্বজিতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং নিখোঁজ অন্তর সরকারকে খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad