পরিচয় মিলেছে ড্রামের ভেতর উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের

পরিচয় মিলেছে ড্রামের ভেতর উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের
নিহত আশরাফুল হক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম আশরাফুল হক (৪২) বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, ‘আঙ্গুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় সনাক্ত করা হয়। নিহত আশরাফুলের বাবার নাম মো. আব্দুর রশীদ, মায়ের নাম এছরা বেগম। গ্রামোর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নীল রঙের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছিল। পরে সেটি খুলতেই খণ্ডিত মরদেহের সন্ধান মেলে।

আরও পড়ুন

ওসি বলেন, ‘সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রংয়ের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে খণ্ডিত মানুষের মরদেহ পাওয়া যায়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুটি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মরদেহের টুকরোগুলো মোড়ানো ছিল ‘

মরদেহটি মোট ২৬ খণ্ডে খণ্ডিত ছিল বলেও জানান তিনি।

পুলিশের ধারণা, দুই-একদিন আগে আশরাফুলকে হত্যা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর