পরমাণু বিজ্ঞানী এম শমসের আলী মারা গেছেন

পরমাণু বিজ্ঞানী এম শমসের আলী মারা গেছেন
পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলী মারা গেছেন। রোববার রাত ২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ড. শমসের আলী সাউথইস্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। বিজ্ঞানের পাশাপাশি ধর্মচিন্তা, শিক্ষা ও সমাজ উন্নয়নেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

বাউবি কর্তৃপক্ষ এক শোকবার্তায় জানিয়েছে, রোববার বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে (সড়ক-৭, লেকপাড়) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (বর্তমান) তার নির্বাহী ক্ষমতাবলে রোববার সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

আরও পড়ুন

শোকবার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।

ড. শমসের আলী ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞানের প্রসার, ইসলামী ভাবনা ও শিক্ষার মানবিক দৃষ্টিভঙ্গি তার কাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad