পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিতে পুলিশসহ আহত ৬

পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিতে পুলিশসহ আহত ৬
দুর্বৃত্তদের হামলায় আহত এক জন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে টহল ডিউটির সময় নৌ পুলিশের ওপর হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৬ জন।

‎মঙ্গলবার রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ ঘটনা ঘটে।

এতে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এছাড়া নৌকার মাঝিও আহত হন।
‎
হাসপাতালে চিকিৎসাধীন আহত নৌকার মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

‎এতে ৫ জন পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

‎সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত। এদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।
‎
আহত লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে কে বা কারা বালু উত্তোলন করছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে যাই। তাদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদের ওপর গুলি করে। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য ও নৌকার মাঝি আহত হই।’

হামলার বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad