পটিয়ায় নির্মাণাধীন ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

পটিয়ায় নির্মাণাধীন ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন ট্যাংকে কাজ করার সময় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা অক্সিজেন সংকটে মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার মাওলানা নূর আহমদ বাড়ির মৃত সোলায়মানের ছেলে নাজু এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক।

স্থানীয়রা জানান, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ঘরের ট্যাংকের ভেতরে দুইজন রাজমিস্ত্রি কাজ করছিলেন। পরে তারা আর ওপরে উঠতে পারেননি।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারেরে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।’

উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘আমরা মরদেহ দুটি উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad