পঞ্চগড় সীমান্তে ৩০ লিটার ডিজেল উদ্ধার

পঞ্চগড় সীমান্তে ৩০ লিটার ডিজেল উদ্ধার
বিজিবির অভিযানে জব্দ করা ডিজেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ লিটার মালিকবিহীন ডিজেল উদ্ধার করেছে বিজিবি। জানা গেছে, জব্দ করা ডিজেলের মোট বাজারমূল্য চার হাজার ১২০ টাকা।

শনিবার সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে দুই জারিকেন ভর্তি ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেলের কোনো মালিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূতিপুকুর বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ৭৩৮-এর ১০ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব ডিজেল উদ্ধার করে।

সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে উল্লেখ করে বিজিবি জানায়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad