নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মোটরসাইকেল দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদুল হাসান অনিক আহত হন।

রোববার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা।

নিহতের মেয়ে জামাই সনি চৌধুরী জানান, রোববার সকালে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে নড়াইলের লোহাগড়া থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় একটি বাসের সাথে ধাক্কা লাগে।

এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা মুঠোফোনে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর