নোয়াখালীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নোয়াখালীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর কবিরহাটে ধানবোঝাই গাড়ী ও গাছবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিয়া (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের জোড়ালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ঘটনার দিন বিকালে একটি ধানবোঝাই গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি গাছ পরিবহনকারী ট্রাক্টরের সজোরে ধাক্কা লাগলে যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোহাম্মদ মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান।

মোহাম্মদ মিয়া সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের বাসিন্দা। এ দুর্ঘটনায় আহতরা হলেন, সুবর্ণচর উপজেলা চর জুবলি ইউনিয়নের মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ রুবেল (২৬) , আবদুল মালেকের ছেলে মোহাম্মদ হান্নান (৩৯), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জামাল (৪১)।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যরা সেখানে উদ্ধার কাজ ও তদন্তে নিয়োজিত আছেন। তবে হতাহতদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর