নোয়াখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন
আগুনে পোড়া কার্যালয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেতুভাঙ্গা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের অফিসে অগ্নিকাণ্ড হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দেওয়ার পর সন্ত্রাসীরা লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং অফিসের আসবাবপত্র ও নির্বাচনী প্রচার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে কার্যালয়ের অধিকাংশ অংশই পুড়ে যায়।

এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রার্থী বোরহান উদ্দিন আগুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে রাতের আঁধারে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা এই জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad