নেত্রকোনায় শিশু ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের ৩ দিনের রিমান্ড

নেত্রকোনায় শিশু ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের ৩ দিনের রিমান্ড
মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ আমান সাগর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নেত্রকোনার মদনে ১১ বছরের শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ আমান সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে আসামী সাগরকে আদালতে হাজির করা হলে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলামের আদালত এই আদেশ দেয়।

এর আগে বুধবার ভোর সোয়া ৪টায় ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে আটক করে র‍্যাব-১৪। পরবর্তীতে মদন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল কবীর রুবেল জানান, ২০২৫ সালে ২ অক্টোবর মাদ্রাসা ছুটি শেষে শিশুটিকে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করতে বলেন শিক্ষক সাগর। পরে মসজিদের বারান্দার একটি কক্ষ পরিস্কারের কথা বলে শিশুটিকে কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি ভয়ে পরিবারের কাউকে বিষয়টি না জানালে সাত মাস পর শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে শিশুটির মা।

পরে ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক জিজ্ঞাসাবাদে শিশুটি সেদিনের ঘটনা বললে মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad