নেত্রকোনায় বিকল ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

নেত্রকোনায় বিকল ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২
সিএনজিচালিত অটোরিকশার চালক অন্ধকারে ট্রাকটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নারীসহ আরও দুইজন গুরুতর আহত হন।

শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার পূর্বধলার নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকল হওয়া বালুভর্তি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার চালক অন্ধকারে ট্রাকটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad