নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৪৩০০ লিটার ডিজেল জব্দ

নেত্রকোনায় অবৈধভাবে মজুত ৪৩০০ লিটার ডিজেল জব্দ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার রাতে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে’ অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক ড্রামে মজুত রাখা আনুমানিক ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত ডিজেল সম্পূর্ণরূপে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

একই সঙ্গে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad