ঢাকার খিলগাঁও এলাকার নির্মানাধীন ভবন থেকে এক পথশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম সালমান (১২)।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লক রংধনু বিল্ডার্সের নির্মানাধীন ১০ তলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শিশুটির মাথায় আঘাত রয়েছে। তার নাম ছাড়া আর কোন ঠিকানা পাওয়া সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যে কোন সময় বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে মারা যায় শিশুটি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।


