নির্বাহী কমিটির সদস্যসহ বিএনপির ৪ নেতা বহিষ্কার

নির্বাহী কমিটির সদস্যসহ বিএনপির ৪ নেতা বহিষ্কার
Advertisement
Advertisement

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হালিম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির।

সোমবার ভিন্ন তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে আর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হালিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর