নির্বাচনে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে: মহাপরিচালক

নির্বাচনে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে: মহাপরিচালক
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ৫ লাখের বেশি আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে সাভারের আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ ও মহিলা) উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাহিনীর মহাপরিচালক বলেন, ‘এখনো তফসিল না হওয়ায় ভোট কেন্দ্রের সংখ্যা নির্দিষ্ট হয়নি। গত ৫ আগস্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পূনর্গঠন করে তরুণদের বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে।’

বিগত সরকারের আমলে এতো যুবক বাহিনীতে যোগ দেয়নি দাবি করে আবদুল মোতালেব বলেন, ‘গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও দেড় থেকে দুই লাখ সদস্যকে ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।’

আনসার বাহিনীর অভ্যন্তরীণ সব সমস্যাও গুরুত্বসহকারে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

১০ দিনব্যাপী আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণে শতাধিক নারী ও পুরুষ অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের উপ-পরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন, সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad