নির্বাচনী কাজে কোনো আ.লীগের দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী কাজে কোনো আ.লীগের দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন সংক্রান্ত কোনো কাজে আওয়ামী লীগের ‘দোসর’ কেউ নেই বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। এখানে দায়িত্বপ্রাপ্ত সবাই সৎ ও পেশাদার কর্মকর্তা এবং তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

বুধবার বিকালে সিলেট নগরীর সুবিদবাজারের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক বেশি ভালো। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোটকেন্দ্রে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ড্রোন থাকবে। এছাড়া নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড রাখা হবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের প্রস্তুতিতে কোথাও কোনো ঘাটতি রয়েছে কি না, তা যাচাই করা। তবে সরেজমিনে এসে দেখা গেছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি প্রত্যাশার চেয়েও অনেক ভালো।

সভার আরও উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সিলেট বিভাগের কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর