নির্দোষরা হয়রানির শিকার হবেন না: চিফ প্রসিকিউটর

নির্দোষরা হয়রানির শিকার হবেন না: চিফ প্রসিকিউটর
মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদের বিচার করে শাস্তি নিশ্চিত করা হবে, তবে নির্দোষ ব্যক্তিরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না বলে জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

দায়িত্ব গ্রহণের পর সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে। তবে যারা নির্দোষ, তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না।’

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে চিফ প্রসিকিউটর পদে পূর্বে নিযুক্ত তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়।

আরও পড়ুন

এদিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৯৭৩ এর ধারা ৭ অনুযায়ী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। তিনি এ পদে অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

মো. আমিনুল ইসলাম ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad