নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ
নিহত যুবদল নেতা ইউসুফ খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

টাঙ্গাইলে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মির্জাপুরের আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

ইউসুফের ভাতিজা নীরব খান জানান, ইউসুফ খান শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় ইউসুফের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন

ইউসুফ নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ইউসুফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের বাগবিতণ্ডা হয়। মাটির ব্যবসাকে কেন্দ্র করে বিবাদের জেরেই ইউসুফকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad