চট্টগ্রামে অবৈধ ট্রলিং বোট-জালসহ ৪ জেলে আটক

চট্টগ্রামে অবৈধ ট্রলিং বোট-জালসহ ৪ জেলে আটক
আটক জেলেরা কোস্টগার্ডের জব্দ করা সরঞ্জাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও ৪০০ কেজি সামুদ্রিক মাছসহ চার জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার মধ্যরাতে বাঁশখালীর শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা দামের দুটি ট্রলিং জাল ও ৪০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার ও চার জেলেকে আটক করা হয়।

অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং অবৈধ জাল ধ্বংস করা হয়।

উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকতি জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর