নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপির বিক্ষোভ

নিউইয়র্কে আখতারের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপির বিক্ষোভ
Advertisement
Advertisement

নিউইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের গাফিলতির প্রতিবাদ ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিও জানানো হয়।

মঙ্গলবার বিকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা।

বিক্ষোভ থেকে সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়।

আরও পড়ুন

এনসিপির নেতারা বলেন, নেতাদের উপর হামলা করে আওয়ামী লীগের বিচার থামানো যাবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে যান কয়েকজন রাজনৈতিক নেতা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পর আওয়ামী লীগ সমর্থিতদের বিক্ষোভ ও হেনস্তার শিকার হন রাজনৈতিক নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad