হত্যামামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

হত্যামামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেলিম মণ্ডল হত্যামামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে মারা যান ডাচ্-বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক।

এ ঘটনায় ২০২৫ সালের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ।

এদিকে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় এরইমধ্যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad