নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জে বিকাশ অ্যাকাউন্টের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মোতালেব হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন মাসদাইর এলাকার ফারুক (২২), সোহেল (৪৯) ও জাকির (৫০)।

এর আগে বৃহস্পতিবার সকালে ফতুল্লার মাসদাইর জামতলা এমপি গলি এলাকার সড়কের পাশ থেকে মোতালেবের লেপ-তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মোতালেব দীর্ঘদিন ধরে মাসদাইর বাজারে লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা করতেন।

আরও পড়ুন

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে জাকিরকে নিহতের কাঁধে হাত রেখে নিজের বাসার দিকে নিয়ে যেতে দেখা যায়। তদন্তে নেমে জাকিরের বাসায় অভিযান চালিয়ে নিহতের টিফিন বক্স উদ্ধার করে পুলিশ। পরে মাসদাইর থেকে ফারুক ও সোহেল এবং বন্দর উপজেলার সেলসাবদী থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জাকির হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে মোতালেবকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে মোতালেবের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৮৬ হাজার টাকা ক্যাশ আউট করার পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ লেপ-তোশকে পেঁচিয়ে অটোরিকশায় করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘টাকা আত্মসাতের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি ঘটেছে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা, ৮৬ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও টিফিন বক্স উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর