নারায়ণগঞ্জে কম্প্রেসর বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৯

নারায়ণগঞ্জে কম্প্রেসর বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৯
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে আট জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তবে সবার অবস্থাই গুরুতর।

দগ্ধ অপর একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের সবাই সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনসেড বাসায় থাকতেন। দগ্ধরা হলেন- আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস)।

আসমা ও সালমা সম্পর্কে দুই বোন। আগুনে তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আরও পড়ুন

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে দুইবোন আসমা ও সালমা পরিবার নিয়ে ভাড়া থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে। সেখান থেকেই গ্যাস লিক হয়ে বাসাটিতে ছড়িয়ে পড়েছিল।

রাতে  ওই বিস্ফোরণ থেকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের নয় জনই দগ্ধ হন।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রেফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রেসর বিস্ফোরণ ঘটে। সেখানে কোনো গ্যাসের লাইন তারা পাননি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad