নাটোরে ২ রুশ নাগরিককে হেনস্তা করা ২ টিকটকার আটক

নাটোরে ২ রুশ নাগরিককে হেনস্তা করা ২ টিকটকার আটক
আটক ২ টিকটকার। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

নাটোরের লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে দুই রুশ নাগরিককে হেনস্তার ঘটনায় আমিনুল ইসলাম ও রাসেল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে রাজশাহীর আড়ানি ও তানোর থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ার দুই নাগরিক গত শুক্রবার লালপুর উপজেলার গ্রীনভ্যালী পার্কে বেড়াতে যান।

সেখানে পিকনিকে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন কথিত ‘টিকটকার’। এ সময় তারা ওই দুই রুশ নাগরিককে ঘিরে ধরে অশালীন ভাষায় হেনস্তা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

পরে গ্রীনভ্যালী পার্কের ব্যবস্থাপক ওয়াজেদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পর এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

বিদেশি নাগরিক হয়রানির ব্যাপারে আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে অন্য অভিযুক্তদের ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে, বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad