নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এন সেলিমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ৩ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুর হক।

তিনি জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি থানার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী সেলিম।

ওসি বলেন, ‘সেলিমকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বান্দরবান কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad