নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না: আখতার

নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না: আখতার
শনিবার রংপুরের পীরগাছা উপজেলার রহমত চরে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, নয়া বাংলাদেশে আর কোনো লুটপাটতন্ত্র চলবে না। জনগণের টাকায় পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

শনিবার রংপুরের পীরগাছা উপজেলার রহমত চরে নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণকে শুধু উন্নয়নের গান শোনানো হতো, কিন্তু সেই উন্নয়নের নামে চলত লুটপাট। প্রবাসীর ঘাম ঝরানো টাকা, মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করা হতো। বিদেশিদের কাছ থেকে ধার করা টাকায় ইমারত গড়া হতো। এই লুটপাটতন্ত্র নতুন বাংলাদেশে আর চলবে না।’

তিনি আরও বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপে জবাবদিহিতা থাকবে, যাতে আর কেউ জনগণের সম্পদ আত্মসাৎ করতে না পারে।’

মতবিনিময় সভায় আখতার হোসেন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কেও কথা বলেন এবং এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ে মতামত নেন।

তিনি দেশে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা, চব্বিশ-পরবর্তী সময়ের নয়া বন্দোবস্তের রূপরেখা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad