শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এর আগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান ও সংসদীয় দলের নেতা তারেক রহমান। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন।
মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রথমে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীসহ নতুন এ মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন মোট ৫০ জন।
এদিকে, বিএনপি সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়।


