‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে শোডাউনের প্রস্তুতিতে এনসিপি

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে শোডাউনের প্রস্তুতিতে এনসিপি
Advertisement
Advertisement

রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে ৬৪ জেলার নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি। দলীয় এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এদিকে, শনিবার সকালে ফেসবুক পোস্টে দলটি জানায়, রোববারের ওই সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।

এনসিপি’র বিবৃতিতে বলা হয়, ‘বিপুল আগ্রহ ও জনসমাগমের মধ্য দিয়ে এনসিপি তাদের মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শেষ করেছে। গ্রাম থেকে শহর, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে গৃহিণী- সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলেছে এনসিপি নেতারা। এই কথাগুলো তুলে ধরতেই ৩ আগস্ট সমাবেশ আয়োজন করা হচ্ছে।’

২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনার থেকে ‘এক দফা’ ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। একই স্থানে এবং একই তারিখে তিনি এবার এনসিপির পক্ষ থেকে “নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি” ঘোষণা করবেন।

আরও পড়ুন

এতে সব জেলার এনসিপি নেতাকর্মীদের নিজ নিজ জেলা ও উপজেলা সমন্বয়কারীর সঙ্গে সমন্বয় করে সমাবেশে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির সদস্য সচিব আখতার হোসেন নেতাকর্মীদের উদ্দেশে জানান, ‘এই সমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রকাশের মঞ্চ। তাই দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকতে হবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন এবং এর বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad