নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রামিম রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নড়াইল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার বাসিন্দা। বিগত সরকারের আমলে চাঁদাবাজি, বিরোধী দলের নেতাকর্মীদের মারধর ও অপহরণের ঘটনায় অভিযুক্ত তিনি।
নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ‘রাতে অপারেশন ডেভিল হান্ট-২ এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।‘
রামিম রহমান শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা নুরুল হকসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।


