যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশ রক্ষায় দেড় কোটি ইরানি আত্মত্যাগে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এ পর্যন্ত এক কোটি ৪০ লাখেরও বেশি সাহসী ইরানি তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে আমাদের জানিয়েছে।’
‘আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, করছি এবং করে যাব। আমরা সবাই প্রস্তুত আছি। দেশের নিরাপত্তা হুমকির মুখে আমাদের জীবন অতি নগণ্য। ইরানের প্রতিটি সাহসী প্রাণ বার বার তার প্রমাণ দিয়েছে।’

এর আগে, দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, ‘ইরানের ইতিহাস, ঐতিহ্য হাজার বছরের। এ দেশের প্রতিটি জনগণের অন্তর ভরে আছে সাহসে। আলী খামেনি কোটি কোটি মানুষের পথপ্রদর্শক। তাকে হত্যা করার মতো ভুল করেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে।’
সূত্র: আল জাজিরা


