বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতলে নতুন করে ৭৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৬৯৭ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটির বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৮৯, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১৫৪, ঢাকা উত্তর সিটিতে ১১৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৭, খুলনা বিভাগে (সিটির বাইরে) ৩২, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ৫৩, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৪৮ ও সিলেট বিভাগে (সিটির বাইরে) একজন রয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশে ৮৮ হাজার ৪৫৭ জন ডেঙ্গু রোগী রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। একই সময়ে মোট ৮৫ হাজার ২৬৭ জন রোগী সুস্থ হয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।


