ভূমিকম্পে কাঁপল দেশ। সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে দেশে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন টের পাওয়া যায়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রুপগঞ্জ।
তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


