দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ
Advertisement
Advertisement

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনা সূত্র জানায়, রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে শনিবার (১২ এপ্রিল) দেশে প্রত্যাবর্তন করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি, রাশিয়াতে দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চ শিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি আলোচনা করেন।

রাশিয়ার কম্বাইন্ড মিলিটারি একাডেমিতে জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: বাংলাদেশ আার্মির ফেসবুক পেজ থেকে সংগৃহীত

রাশিয়ান সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষনার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদিসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও, সেনাবাহিনী প্রধান রাশিয়ান রাষ্ট্রীয় জ্বালানি সংস্থার মহাপরিচালকের সাথে রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ভৌত সুরক্ষা ব্যবস্থার কাজ যথাসময়ে সম্পন্ন করত: জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করনের ব্যাপারে আলোচনা করেন। রাশিয়া সফরকালে তিনি দুই দেশের মধ্যে সামরিক আদান-প্রদান আরও দ্রুত এবং গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

ক্রোয়েশিয়া সফরকালে গত ১০ এপ্রিল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

গত ৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান সরকারি সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়া যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad