জ্বালানি তেল নিয়ে দেশের জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদরাসা মাঠে খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। তেল নিয়ে কেউ কারসাজি করলে ছাড় দেওয়া হবে না।’
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।


