দেশের সংকটে ভূমিকা নেওয়ায় হুমা খানের প্রশংসা প্রধান উপদেষ্টার

দেশের সংকটে ভূমিকা নেওয়ায় হুমা খানের প্রশংসা প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টার সঙ্গে হুমা খান। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

বাংলাদেশের সংকটময় সময়ে ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) প্রধান হুমা খানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান হুমা খান। সেসময়ই তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের ঘটনায় জাতিসংঘ মানবাধিকার অফিসের ভূমিকা, বিশেষ করে সেসময় সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তেরও প্রশংসা করেন মুহাম্মদ ইউনূস।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরও পড়ুন

সাক্ষাতে তারা ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের পর সাম্প্রতিক ঘটনাবলী, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের আরোগ্যের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আগামী সাধারণ নির্বাচন এবং দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ নিয়েও মতবিনিময় করেন তারা।

জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ, দেশে গুম এবং গোপন বন্দিশিবিরের ঘটনা তদন্তে গুম কমিশনের কাজ সম্পর্কেও দুজন আলোচনা করেন।

এসডিজি সমন্বয়কারী এবং সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ সভায় উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর