দেশের বিভিন্ন জেলা-উপজেলায় খুলছে আ.লীগ কার্যালয়

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় খুলছে আ.লীগ কার্যালয়
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। নতুন সরকার গঠনের পরই দলটির বিভিন্ন কার্যালয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে দলটির জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা পৌর ও কলেজ ছাত্রলীগ এবং দলের তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে হবিগঞ্জের আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টি পুনরায় দলীয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

এদিকে, বুধবার দুপুর ২টার নারায়ণগঞ্জে যুবলীগের পাঁচ-ছয়জন কর্মী জড়ো হয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে একটি ব্যানার টাঙিয়ে দেন। পরে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাইসহ বিভিন্ন স্নোগান দিতে থাকেন।

এ জেলায় সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় আওয়ামী লীগ নেতারা স্লোগান দিয়েছিল।

নড়াইলের লোহাগড়া উপজেলায়ও আওয়ামী লীগের শাখা কার্যালয়ে শেখ মুজিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জয়পুর জামরুলতলা এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর কার্যালয়ে টাঙানো সেসব ছবি ও পতাকা খুলে ফেলা হয়।

দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ কার্যালয়গুলো খোলার এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তাদের অজান্তে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাচ্ছে। খোঁজ নিয়ে এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে দলটির বিভিন্ন কার্যালয়ে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad