দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। এই দফায় প্রতি লিটারে কমেছে ২ টাকা করে।
শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রোববার সকালে থেকে পেট্রল, ডিজেল, অকটেন ও কেরোসিন নতুন দামে বিক্রি হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০২ টাকার বদলে ডিজেল বিক্রি হবে প্রতি লিটার ১০০ টাকায়, পেট্রল বিক্রি হবে ১১৬ টাকা।
এছাড়া ১২২ টাকার বদলে অকটেন বিক্রি হবে ১২০ টাকায় এবং কেরোসিন বিক্রি হবে প্রতি লিটার ১১২ টাকায়, যা আগে ছিল ১১৪ টাকা।
এর আগে গত মাসেই জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছিল।


