দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে কক্সবাজার মার্কেটের আগুন

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে কক্সবাজার মার্কেটের আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহেরাজ মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস জানায়, চারতলা ওই ভবনের দ্বিতীয় তলার শাহ গদি অ্যান্ড ইলেকট্রনিকস নামের দোকানের গোডাউনে আগুন লাগে।

মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্য, ফার্মেসিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে। চার তলায় শিশু শিক্ষার্থীদের আবাসিক হেফজখানা রয়েছে বলেও জানান স্থানীয়রা।

মার্কেটের নিচ তলার পেছনের রেস্তোঁরা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad