রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি ও সংসদের আগে গণভোটের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকাল ৭টায় মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শিবির নেতারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের মধ্যে এক জাগরণ সৃষ্টি হয়েছে। শহীদ পরিবারের কান্না ও আহতদের রক্ত এখনো কথা বলছে, অথচ জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকার টালবাহানা করছে।

যারা জুলাই আন্দোলনকে ধারণ করতে পারবে না, তারা দেশের নেতৃত্বের যোগ্য নয় জানিয়ে তারা বলেন, কেউ কেউ এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘোষণা দিচ্ছেন। এভাবে চলতে থাকলে যে প্রজন্ম শেখ  হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে, সে প্রজন্ম তাদেরও ‘ডাবল লাল কার্ড’ দেখাবে।

ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস

সমাবেশে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল, প্রকাশনা সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম ও ডাকসু জিএস এস. এম. ফরহাদ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad