দুর্গাপুরে শিশু ধর্ষণচেষ্টা: বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কারাগারে প্রেরণ

দুর্গাপুরে শিশু ধর্ষণচেষ্টা: বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কারাগারে প্রেরণ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে খুজিউড়া গ্রামে সাত বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকাবাসীর হাতে আটক নৈশপ্রহরী শাহজাহানকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এলাকাবাসী তাকে আটক করলে পুলিশ ঘটনাস্থল থেকে শাহজাহানকে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরের খুজিউড়া গ্রামে ওই মেয়েটি নানীর কাছে থাকত। বৃহস্পতিবার শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে এক শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের খেজুর গাছের নিচে খেজুর কুড়াতে যায়। এসময় বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহজাহান ও তার এক সহযোগী শিশু দুটিকে দেখতে পায়। দুরভিসন্ধি নিয়ে তারা শিশুদের ডাকতে থাকে, কিন্তু শিশুরা তাদের ডাকে সাড়া না দিয়ে যেতে অস্বীকৃতি জানায়।

এরপর হঠাৎ করেই শাহজাহান শিশুটির মুখ চেপে ধরে এবং টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে শুকনো দিঘির (পুকুর) ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে খামচে ধরে শারীরিক নির্যাতন শুরু করে। এ সময় দুই শিশুর চিৎকারে আশপাশের মানুষ ছুটে যায় এবং শাহজাহানকে আটক করে। খবর পেয়ে পুলিশ শাহজাহানকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় শিশুটির নানী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহজাহানের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেন। পুলিশ শুক্রবার শাহজাহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

প্রতিবেশী এক নারী জানান, শাহজাহানের স্ত্রী ও চার সন্তান রয়েছে। নিয়মিত মাদকসেবন ও নির্যাতনের কারণে মাসখানেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। ভুক্তভোগী শিশুটির নানী বলেন, ‘আমার নাতির সঙ্গে এমন আচরণের উপযুক্ত বিচার চাই।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টায় শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad