দুদকের মামলায় সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

দুদকের মামলায় সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত থেকে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ফরহাদ হোসেন অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় থেকে তিনি কারাগারেই আছেন।

ফরহাদ হোসেন বর্তমানে অন্য একটি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন কিংবা দেশত্যাগের ঝুঁকি রয়েছে। এ ছাড়া সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন ছিল বলেও জানানো হয় আবেদনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad