হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, মুন্সিগঞ্জ সিভিল সার্জনসহ ৩ জন প্রত্যাহার

হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, মুন্সিগঞ্জ সিভিল সার্জনসহ ৩ জন প্রত্যাহার
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসব দায়ে সিভিল সার্জন কামরুল জমাদ্দার ও টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. মিজানকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

এছাড়া স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়মের জন্য তত্ত্বাবধায়ক আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দিয়ে তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার  রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তিনি তাৎক্ষণিক এসব নির্দেশ দেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা প্রদানে কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন হয়নি। গত ছয় বছরে হামের টিকাদান কার্যক্রমে অবহেলার কারণে শিশুদের মধ্যে টিকা গ্রহণের হার কমে যায়। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের নিয়মিত হামের টিকা দেওয়া হয়নি, যার কারণে বর্তমানে এই রোগের বিস্তার দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছে। প্রথমে ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হলেও গত ২০ তারিখ থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম চালু রয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad