দুই দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল

দুই দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল
মোহাম্মদ সিরাজুল ইসলাম
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামকে গত দুইদিন থেকে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার ফোনে শেষ কথা হয়েছিল তার। এরপর থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি।

সিরাজুলের বন্ধু মারুফ বলেন, ‘সিরাজুল ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ। বিষয়টি আমি প্রথমে জানতাম না। গতকাল তার মা আমাকে ফোন করে জানান।’

তিনি আরও বলেন, ‘আমিও বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। বর্তমানে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছেন। তার সন্ধান পেলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল।’

খোঁজ পেলে ০১৭১ ২০৭১ ১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad