থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি
সোমবার বিকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বান্দরবানের থানচিতে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীর অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন এলাকায় ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সোমবার বিকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইম্যান ফেডারেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগে প্রতিবাদকারীরা জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিকালে থানচি উপজেলা সদরেও একই দাবিতে অনুরূপ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে থানচির নতুন পাড়ায় পাঁচ বছর বয়সী ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণ করে বিজয় বড়ুয়া (১৫) নামের এক কিশোর। ঘটনার পর দিন পুলিশ অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা এই ধর্ষণ মামলার দ্রুত অভিযোগপত্র দাখিল এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

প্রেস ক্লাব চত্বরের সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি উ ক্য হ্লা মারমা, মানবাধিকার কর্মী কৃপা ত্রিপুরা, হিল উইম্যান ফেডারেশনের নেত্রী এচিং মারমা এবং রিমন তঞ্চঙ্গাসহ অন্যন্যরা বক্তব্য দেন।

বক্তারা পাহাড়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad