ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন ঢাকা-১৫ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন জয়ী হওয়া জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়।


