নীলফামারীতে যৌথবাহিনীর অভিযান: বালু উত্তোলনকারীদের জরিমানা

নীলফামারীতে যৌথবাহিনীর অভিযান: বালু উত্তোলনকারীদের জরিমানা
Advertisement
Advertisement

নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে ১২ জনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছে যৌথবাহিনী।

বুধবার গভীর রাতে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের নাড্ডাপাড়া এলাকায় নদীর বাম তীরে এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট বালুমহালের ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও একটি প্রভাবশালী চক্র স্কেভেটর ব্যবহার করে নদী থেকে অবাধে বালু উত্তোলন করছিল। এসব বালু ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চলায় নদীতীর ভাঙনের ঝুঁকি চরমভাবে বেড়ে যায় এবং আশপাশের কৃষিজমি ও মানুষের বসতভিটা হুমকির মুখে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে সেখানে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সরঞ্জাম ও ট্রাক জব্দ করা হয়, আটক করা হয় ১২ জনকে। পরে আটককৃত ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে। আইন অমান্য করে কেউ যদি এমন ধ্বংসাত্মক কাজে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলার নদীগুলোতে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad